অষ্টম শ্রেণীর বাংলা সমাধান - ঘুরে দাঁড়াও

WBBSE-র 'সাহিত্য মেলা' বইয়ের "ঘুরে দাঁড়াও" কবিতার সম্পূর্ণ সমাধান।

Shilpi Mondal
Shilpi Mondal
বিজ্ঞাপন

কবিতা: ঘুরে দাঁড়াও

কবি: প্রণবেন্দু দাশগুপ্ত


কবি সম্পর্কে আলোচনা

প্রণবেন্দু দাশগুপ্ত (১৯৩৩ – ২০০৭): তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে 'এক ঋতু', 'সদর স্ট্রিটের বারান্দা', 'নিজস্ব ঘুড়ির প্রতি' উল্লেখযোগ্য। তিনি 'অলিন্দ' নামে একটি কবিতাপত্রিকার সম্পাদক ছিলেন।

Pranabendu Dasgupta

কবিতার সারসংক্ষেপ

এই কবিতায় কবি বারবার পালিয়ে না গিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার কথা বলেছেন। জীবন থেকে সরে যেতে যেতে মানুষ একসময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর সরার জায়গা থাকে না। কবি সেই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ছোট একটা চেষ্টা করে হলেও বাইরের পরিস্থিতিকে পাল্টে দিতে হবে। যদি বদলানো না যায়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই মরতে হবে, যা কাপুরুষের মতো। তাই কবি হাত বাড়িয়ে নিজের পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করতে বলেছেন, নইলে একদিন অস্তিত্বই বিলীন হয়ে যাবে।


অনুশীলনী প্রশ্ন ও উত্তর (হাতে কলমে)

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১ প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কী?
উত্তর: প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম 'অলিন্দ'।

১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো 'এক ঋতু' এবং 'সদর স্ট্রিটের বারান্দা'।

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

২.১ কবিতার কবি কোন আহ্বান জানিয়েছেন?
উত্তর: কবি জীবনে পিছিয়ে না গিয়ে, পালিয়ে না গিয়ে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

২.২ 'ছোট্ট একটা টুসকি মেরে বাইরেটা পালটে দাও –' – 'বাইরেটা'য় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন?
উত্তর: কবি আশা করেন যে, সাইকেল-রিকশাগুলো শহরের কোলাহল ছেড়ে বন-বনান্তরে চলে যাবে, গাছগুলো নদীতে স্নান করে সতেজ হবে এবং শহরতলি নতুন করে জেগে উঠবে।
এই বদল ঘটলে জীবন অনেক শান্ত, সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠবে বলে কবি মনে করেন।

২.৩ 'সরতে সরতে সরতে/তুমি আর কোথায় সরবে?' – কবি কোথা থেকে এই 'সরণ' লক্ষ করেছেন? এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি কী?
উত্তর: কবি জীবন থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে এই 'সরণ' বা পালিয়ে যাওয়া লক্ষ করেছেন।
এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি হলো, আর না পালিয়ে এবার ঘুরে দাঁড়াতে হবে।

২.৪ 'এবার ঘুরে দাঁড়াও।' আর 'এখন ঘুরে দাঁড়াও।' – পঙক্তি দুটিতে 'এবার' আর 'এখন' শব্দদুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও।
উত্তর: 'এবার ঘুরে দাঁড়াও' বলতে কবি বোঝাতে চেয়েছেন যে, অনেক তো হলো, আর নয়, এইবার ঘুরে দাঁড়াও। 'এখন ঘুরে দাঁড়াও' বলতে কবি বোঝাতে চেয়েছেন যে, এখনই, এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে, আর দেরি করা চলবে না। দুটি শব্দই ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তাকে জোরদার করেছে।

৩. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:

৩.১ তুমি আর কোথায় সরবে? (প্রশ্ন পরিহার করো)
উত্তর: তোমার আর সরার জায়গা নেই।

৩.২ এবার ঘুরে দাঁড়াও। (না-সূচক বাক্যে)
উত্তর: আর সরে যেও না।

৩.৩ তুমি যদি বদলে দিতে না পারো/তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। (সরল বাক্যে)
উত্তর: বদলে দিতে না পারলে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৩.৪ নইলে সরতে সরতে সরতে/তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর: নইলে সরতে সরতে তুমি কি বিন্দুর মতো মিলিয়ে যাবে?

৩.৫ গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। (নির্দেশক বাক্যে)
উত্তর: গাছগুলো নদীর জলে স্নান করতে পারে।

৪. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:

  • বনান্তর: অন্য বন (নিত্য সমাস)
  • ছায়াপথ: ছায়া দ্বারা চিহ্নিত পথ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
  • উপান্তে: অন্তের সমীপে (অব্যয়ীভাব সমাস)
  • সাইকেল-রিকশো: সাইকেল ও রিকশো (দ্বন্দ্ব সমাস)
বিজ্ঞাপন