নিজে করি ১০.৩ - সমাধান

অধ্যায় ১০: আবৃত্ত দশমিক সংখ্যা (Recurring Decimal Numbers)

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 09, 2026
শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশের নিয়ম:
  • দশমিক বিন্দুর পর যে কটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক বিন্দু থাকে, লবে (numerator) সেই সংখ্যাটি পুরোটা বসাতে হয়।
  • হরে (denominator) ঠিক ততগুলি 9 বসাতে হয়।
  • সবশেষে, ভগ্নাংশটিকে কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে (সরলতম রূপে) প্রকাশ করতে হয়।
নীচের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি —
0.5 0.45 0.53 0.12 0.512
সমাধান:
0.5
সামান্য ভগ্নাংশে:
= 59
0.45
সামান্য ভগ্নাংশে:
= 4599
লঘিষ্ঠ আকার (9 দিয়ে ভাগ):
= 511
0.53
সামান্য ভগ্নাংশে:
= 5399
0.12
সামান্য ভগ্নাংশে:
= 1299
লঘিষ্ঠ আকার (3 দিয়ে ভাগ):
= 433
0.512
সামান্য ভগ্নাংশে:
= 512999

Frequently Asked Questions

নিজে করি 10.3 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় 'আবৃত্ত দশমিক সংখ্যা'-এর অংশ। এখানে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে (Pure Recurring Decimals) সামান্য ভগ্নাংশে প্রকাশ করা শেখানো হয়েছে।

দশমিক বিন্দুর পর যে কটি অঙ্কের মাথায় পৌনঃপুনিক (recurring) বিন্দু থাকে, লবে সেই সংখ্যাটি বসাতে হয় এবং হরে ঠিক ততগুলি 9 বসাতে হয়। এরপর সম্ভব হলে তাকে লঘিষ্ঠ আকারে (সরলতম রূপে) প্রকাশ করতে হয়। যেমন: $0.\dot{4}\dot{5}$ এর জন্য লবে 45 এবং হরে 99 বসবে (কারণ দুটি পৌনঃপুনিক অঙ্ক আছে)।