পঞ্চম শ্রেণীর বাংলা সমাধান - পাখির কাছে ফুলের কাছে

WBBSE-র 'পাতাবাহার' বইয়ের "পাখির কাছে ফুলের কাছে" কবিতার সম্পূর্ণ সমাধান।

Sk Rejoyanul Kerim
Sk Rejoyanul Kerim

কবিতা: পাখির কাছে ফুলের কাছে

কবির নাম: আল মাহমুদ (জন্ম ১৯৩৬)


কবি সম্পর্কে আলোচনা

Al Mahmud

বাংলাদেশের কুমিল্লায় জন্ম। ছাত্র অবস্থাতেই তাঁর কবিতা ও গদ্য 'দৈনিক সত্যযুগ' পত্রিকায় ছাপা হয়। তিনি যখন দশম শ্রেণির ছাত্র, তখন বাংলাদেশে ভাষা-বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। 'দৈনিক গণকণ্ঠ' কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই 'লোক-লোকান্তর', 'কালের কলস', 'সোনালি কাবিন'। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে-দেশের বাংলা আকাদেমি পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত। এই কবিতাটি 'পাখির কাছে ফুলের কাছে' কবিতার বই থেকে নেওয়া হয়েছে।


কবিতার সংক্ষেপ আলোচনা

এই কবিতায় কবি এক রাতে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক সুন্দর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোলগাল চাঁদ দেখে কবির মনে হয় শহরটা যেন জাদুর মতো নিস্তব্ধ হয়ে আছে। মিনার, দরগা, পাহাড়—সবকিছুই যেন জীবন্ত হয়ে ওঠে এবং কবিকে হাতছানি দিয়ে ডাকে। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন জোনাকিরা তাঁকে পথ দেখাচ্ছে। দিঘির কালো জল, ফুলের দল সবাই যেন কবির সঙ্গে কথা বলতে চায়। এই প্রকৃতির মাঝেই কবি তাঁর আসল কবিতা খুঁজে পান, যা তিনি পাখি ও ফুলের কাছেই নিবেদন করেন।


অনুশীলনী প্রশ্ন ও উত্তর

১. ঠিক শব্দটি/শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ জোনাকি এক ধরনের পোকা

১.২ 'মোর্ড' বলতে বোঝানো হয় মোড়

১.৩ 'দরবার' শব্দটির অর্থ হল সভা/দরজা

১.৪ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল — ডাবের মতো চাঁদ উঠেছে

শব্দার্থ:

গোলগাল: ভরাটি। ছিটিকিনি: দরজা-জানালা বন্ধ করার হুক, খিল। ঝিমধরা: অবসন্ন। মিনার: স্তম্ভ। গির্জে: খ্রিস্টানদের উপাসনালয়। দরগাতলা: পিরের কবর ও তার সংলগ্ন স্মৃতিমন্দির। উটকো: অপরিচিত। দরবার: সভা। দিঘি: বড়ো পুকুর। কলরব: কোলাহল/বহু লোকের সমবেত আওয়াজ। ছড়া: শিশু-ভোলানো কবিতা।

২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:

ক স্তম্ভ
খ স্তম্ভ

চাঁদ
শশী
ঠাণ্ডা
শীতল
পাহাড়
গিরি
জোনাকি
জ্যোতিরিঙ্গণ
দিঘি
জলাশয়/দীর্ঘিকা
জল
নীর
ফুল
পুষ্প

৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো:

বিশেষ্য: শহর, দরগাতলা, জোনাকি, মস্ত, উটকো, কলরব।

বিশেষণ: ঠাণ্ডা, চাঁদ, লাল, গোলগাল।

৪. 'থরথর' শব্দে 'র' বর্ণটি দুবার রয়েছে। এরকম 'ল' বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখো।

উত্তর: কলকল, ছলছল, খলখল, টলমল, ঝলমল।

৫. ক্রিয়ার নীচে দাগ দাও:

৫.১ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর।

৫.২ নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল।

৫.৩ এসো, আমরা সবাই না ঘুমানোর দল।

৫.৪ কাব্য হবে, কাব্য হবেজ্বলে কলরব।

৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই

৬. অর্থ লেখো:

ঝিমধরা: অবসন্ন। উটকো: অচেনা, অপরিচিত। দরবার: সভা। কলরব: কোলাহল। মিনার: স্তম্ভ।

৭. সমার্থক শব্দ লেখো:

চাঁদ: শশী, চন্দ্র, নিশাপতি। পাখি: পক্ষী, খেচর, বিহগ। ফুল: পুষ্প, কুসুম। গাছ: বৃক্ষ, তরু। জোনাকি: জ্যোতিরিঙ্গণ।

৮. বিপরীতার্থক শব্দ লেখো:

লম্বা: বেঁটে। ঠাণ্ডা: গরম। হেসে: কেঁদে। পদ্য: গদ্য। মস্ত: ক্ষুদ্র।

৯. কবি পরিচিতি থেকে প্রশ্ন:

৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ?
উত্তর: কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ।

৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন?
উত্তর: তিনি বাংলাদেশের ভাষা-বিদ্রোহ বা ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন।

৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর: তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম 'সোনালি কাবিন'।

১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?
উত্তর: প্রকৃতি কবিকে আকর্ষণ করছিল। মিনার, দরগা, পাহাড় কবিকে ডাকছিল বলে তাঁর মনে হয়েছিল। তাই তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন।

১০.২ কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?
উত্তর: কবি রাতে বেরিয়েছিলেন, তাই বাড়ির অন্যরা যাতে জেগে না যায়, সেজন্য তিনি আস্তে ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন।

১০.৩ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?
উত্তর: বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন শহরটা নিস্তব্ধ হয়ে আছে এবং নারকেল গাছের মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে।

১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে?
উত্তর: শহরে পাহাড় নেই, কিন্তু কবির মনে হল পাহাড় তাঁকে ডাকছে।

১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?
উত্তর: সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি, দিঘির কালো জল এবং ফুলের দল। তারা কবির কাছে একটি কবিতা লেখার আবদার জানিয়েছিল।

১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?
উত্তর: তাদের ডাকে সাড়া দিয়ে কবি তাঁর পকেট থেকে ছড়ার বই বের করে তাদের মনের কথা শোনালেন।

১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।
উত্তর: রক্তজবার ঝোপের কাছে দিঘির কালো জল, জোনাকির দল এবং ফুলের দল মিলে এক সুন্দর কাব্যিক পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে সবাই মিলে কবির কবিতা শোনার জন্য কলরব করছিল।

১০.৮ 'চাঁদ' কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।
উত্তর: আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।