পঞ্চম শ্রেণীর বাংলা সমাধান - লিমেরিক

WBBSE-র 'পাতাবাহার' বইয়ের "লিমেরিক" কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা।

Sk Rejoyanul Kerim
Sk Rejoyanul Kerim

কবিতা: লিমেরিক

লেখক: এডওয়ার্ড লিয়র

তরজমা: সত্যজিৎ রায়


লেখক ও অনুবাদক পরিচিতি

Edward Lear
এডওয়ার্ড লিয়র (১৮১২-১৮৮৮)

এডওয়ার্ড লিয়র ছিলেন একজন ব্রিটিশ চিত্রশিল্পী, চিত্রকর, সংগীতশিল্পী, লেখক এবং কবি। তিনি তাঁর আবোল-তাবোল ছড়া এবং লিমেরিকের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর লেখা 'A Book of Nonsense' বইটি লিমেরিককে জনপ্রিয় করে তোলে।

Satyajit Ray
সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২)

সত্যজিৎ রায় ছিলেন একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক, লেখক, চিত্রনাট্যকার, সংগীত পরিচালক এবং চিত্রকর। 'পথের পাঁচালী' চলচ্চিত্রের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। ছোটদের জন্য তিনি 'ফেলুদা' ও 'প্রোফেসর শঙ্কু'-র মতো অবিস্মরণীয় চরিত্র সৃষ্টি করেছেন। তিনি এডওয়ার্ড লিয়রের লিমেরিক বাংলায় অনুবাদ করে 'তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম' নামে একটি বই প্রকাশ করেন।


লিমেরিক কী?

লিমেরিক হলো এক ধরনের মজাদার ছোট কবিতা। এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে:

  • এতে মোট পাঁচটি লাইন থাকে।
  • প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম লাইনের শেষে মিল থাকে এবং লাইনগুলো আকারে প্রায় সমান হয়।
  • তৃতীয় এবং চতুর্থ লাইনের শেষে নিজেদের মধ্যে মিল থাকে এবং এই লাইনগুলো অন্যগুলোর চেয়ে আকারে ছোট হয়।
  • লিমেরিকের বিষয়বস্তু সাধারণত অদ্ভুত বা হাস্যকর হয়, যা পড়ে মজা লাগে।

সম্পূর্ণ কবিতা

এক
বললে বুড়ো, 'বোসো ব্যাপারখানা— একটা মোরগ, চারটে শালিকছানা, দুই রকমের হুঁকোম্প্যাঁচা একটা বকচ্ছয ইঁদুরচাছা দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা।'
দুই
খুদে বাবু ফুল গাছে ব'সে যেন পক্ষী মৌমাছি এসে বলে 'এ তো মহা ঝক্কি! মধু খাব, সরে যাও!' বাবু বলে 'চোপরাও! তুমি আছো বলে গাছে বসবে না লোক কি?'
তিন
যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে মন দিয়ে পড়ি সব সকাল-সন্ধ্যে আজ শেষ হবে পড়া, আর বই বাকি নেই আপশোস শুধু—এই তল্লাটে পাখি নেই।