নিজে করি ৬.২ - সমাধান

অধ্যায় ৬: ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 03, 2026

1. শ্রাবণীর কাছে 100 টাকা আছে। সে তার মোট টাকার $\frac{1}{2}$ অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার $\frac{1}{4}$ অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি।

ফাঁকা ঘর পূরণ করে সমাধান:

শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে $\rightarrow$ 100 টাকার $\frac{1}{2}$ অংশ = 100 $\times$ $\frac{1}{2}$ টাকা = $\frac{100}{2}$ টাকা = 50 টাকা

মুদির দোকানে দিয়েছে $\rightarrow$ 100 টাকার $\frac{1}{4}$ অংশ = 100 $\times$ $\frac{1}{4}$ টাকা = $\frac{100}{4}$ টাকা = 25 টাকা

শ্রাবণীর কাছে পড়ে আছে = 100 টাকা - ( 50 টাকা + 25 টাকা ) = ( 100 - 75 ) টাকা = 25 টাকা

2. আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘণ্টার $\frac{2}{5}$ অংশ সময় নিল। মিতা আঁকল 1 ঘণ্টার $\frac{5}{12}$ অংশ সময়ে, আজিজ সময় নিল 1 ঘণ্টার $\frac{1}{2}$ অংশ সময় ও সাব্বা সময় নিল 1 ঘণ্টার $\frac{7}{12}$ অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি। কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসাব করি।

ফাঁকা ঘর পূরণ করে সমাধান:

1 ঘণ্টা = 60 মিনিট।

সমীর তার আঁকা শেষ করে 1 ঘণ্টার $\frac{2}{5}$ অংশ সময়ে
অর্থাৎ 60 মিনিটের $\frac{2}{5}$ অংশ সময় = 60 মিনিট $\times \frac{2}{5} = \frac{60 \times 2}{5}$ মিনিট = $\mathbf{24}$ মিনিট।

মিতা তার আঁকা শেষ করে 1 ঘণ্টার $\frac{5}{12}$ অংশ সময়ে।
অর্থাৎ 60 মিনিটের $\frac{5}{12}$ অংশ সময় = 60 মিনিট $\times \frac{5}{12} = \frac{60 \times 5}{12}$ মিনিটে = 25 মিনিটে।

একইভাবে আজিজের আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘণ্টার $\frac{1}{2}$ অংশ = 30 মিনিট [নিজে করি]

($60 \times \frac{1}{2} = 30$ মিনিট)

সাব্বার আঁকা শেষ করতে সময় লাগে 1 ঘণ্টার $\frac{7}{12}$ অংশ = 35 মিনিট [নিজে করি]

($60 \times \frac{7}{12} = \frac{60 \times 7}{12} = 5 \times 7 = 35$ মিনিট)

তাই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় নিয়েছে সাব্বা এবং সবচেয়ে কম সময় নিয়েছে সমীর

Frequently Asked Questions

নিজে করি 6.2-এ মূলত বাস্তব জীবনের সমস্যা দেওয়া হয়েছে। এখানে 'এর' শব্দটির অর্থ 'গুণ' ধরে নিয়ে ভগ্নাংশের সাথে পূর্ণসংখ্যার গুণ করে সমাধান করতে হবে। যেমন: 100 টাকার 1/2 অংশ = 100 × 1/2 = 50 টাকা।