নিজে করি ৫.৩ - সমাধান

অধ্যায় ৫: বীজগাণিতিক চলরাশির ধারণা (Algebra: Concept of Variables)

Hisamuddin Sk
Hisamuddin Sk
Updated: March 03, 2026
অসমতার চিহ্নগুলি চিনে নিই:
  • < : থেকে ছোটো (Less than)
  • > : থেকে বড়ো (Greater than)
  • : সমান বা ছোটো (Less than or equal to)
  • : সমান বা বড়ো (Greater than or equal to)
  • : সমান নয় (Not equal to)
  • : ছোটো নয় (Not less than)
  • : বড়ো নয় (Not greater than)
নীচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি:
সম্পূর্ণ সমাধান:
y + 6
y ও 6-এর যোগফল।
a - 2
a থেকে 2 বিয়োগ।
5y
y কে 5 দিয়ে গুণ।
a / 9
a কে 9 দিয়ে ভাগ।
3x
x এর 3 গুণ।
5x + 2
প্রথমে x কে 5 দিয়ে গুণ করলাম,
তারপরে ওই গুণফলের সাথে 2 যোগ করলাম।
a + b
ab -এর যোগফল।
6x - 4
x-এর 6 গুণের থেকে 4 বিয়োগ।
x > 5
x, 5-এর চেয়ে বড়ো।
x ≥ 7
x, 7-এর সমান বা
7-এর থেকে বড়ো।
y ≯ 10
y, 10-এর থেকে বড়ো নয়।
y ≤ 10
y, 10-এর সমান বা
10-এর থেকে ছোটো।
x ≮ 7
x, 7-এর থেকে ছোটো নয়।
x < 9
x, 9-এর চেয়ে ছোটো।
x ≥ 12
x, 12-এর সমান বা
12-এর থেকে বড়ো।
x ≠ 5
x, 5-এর সমান নয়।

Frequently Asked Questions

নিজে করি 5.3-এ বীজগাণিতিক সংখ্যামালা (Algebraic Expressions) এবং অসমতার চিহ্নগুলি (<, >, ≤, ≥, ≠) কীভাবে ভাষায় প্রকাশ করতে হয়, তা শেখানো হয়েছে।

x ≤ 10 কথাটির অর্থ হলো x এর মান 10-এর সমান বা 10-এর থেকে ছোটো হতে পারে। একে ইংরেজিতে 'Less than or equal to' বলা হয়।